গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.জাকির হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির বলেন, শাহ আলম দুলালের ঝুট গুদামে আগুন লাগার খবরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
“কিন্তু ততক্ষণে গুদাম ও মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
