২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গুলিতে ‘ডাকাত’ আহত

ঢাকার আশুলিয়ায় ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:15 AM

Updated : 19 Aug 2022, 02:06 PM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় সোমবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তদন্তের স্বার্থে আহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি এ পুলিশ কর্মকর্তা।

পরিদর্শক জাবেদ বলেন, একদল ডাকাত মরাগাং এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা করছিল।এ সময় টহলে পুলিশ সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”