শাবিতে ঈদের ছুটি শুরু রোববার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি রোববার থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, শবে-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২০ মে থেকে শুরু হওযা ছুটি ২১ জুন পর্যন্ত চলবে। এ সময় সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২৭ মে থেকে ২১ জুন পর্যন্ত।
ছুটি শেষে ২২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
