২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ অটো আরোহী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক চাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 01:20 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গাবতলী এলাকার মুক্তাগাছা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মুক্তাগাছার খাজুলিয়া গ্রামের জালাল উদ্দিন (৩৮), কমলাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান লেবু (৪৫)। বাকি একজনের বয়স ৫০ বছর বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি আলী আহম্মেদ জানান।

তিনি বলেন, “অটোরিকশাটি টাঙ্গাইল থেকে যাত্রী নিয়ে মুক্তাগাছার দিকে আসছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাক আটেরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।”