বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য বেনাপোল বন্দরে আমদানি-রপ্তারি বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার ও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্যের শুল্কায়ন, ওঠানামা এবং খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন আর রশিদ।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারত সরকার ওই এলাকায় সরকারি ছুটি ঘোষণা করেছে।
“ছুটি থাকায় পেট্রাপোল বন্দর থেকে কোনো পণ্যবোঝাই ট্রাক বেনাপোল যাচ্ছে না এবং বেনাপোল বন্দর থেকেও পণ্যবোঝাই ট্রাক আসছে না।”
মঙ্গলবার সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি চলবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম বলেন, ভারতে নির্বাচনের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
