২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হবিগঞ্জ সংবাদদাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 06:56 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার সকালে করগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামে ঝড়-বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত রঙ্গ রাজ (৬০) ওই গ্রামের রস রাজের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি অপারেশন নুরুল ইসলাম বলেন, সকালে জমিতে ধান কাটার সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

“সেখান থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।”