২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল স্বাভাবিক

কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর ফের চালু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 03:45 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

ঝড়ে পড়া গাছ সরিয়ে নেওয়ার পর বুধবার বেলা ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান।

লাউয়াছড়া বনের ভেতরে দিয়ে যাওয়া লাইনের ওপরে গাছ ভেঙে পড়ায় বেলা ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছিলেন ভানুগাছের স্টেশন মাস্টার ফকির শাহাবুদ্দিন জানান।         

তিনি বলেন, আখাউড়া থেকে সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করার ঝড় শুরু হলে একটি বড় গাছ ট্রেনের সামনে লাইনের ওপর ভেঙে পড়ে।

“ফলে যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়ায় সিলেটের পথে রেল বন্ধ হয়ে যায়।”

পুরনো খবর:

গাছ ভেঙে রেললাইনে, সিলেটের পথে ট্রেন বন্ধ