২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ ভেঙে রেললাইনে, সিলেটের পথে ট্রেন বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 02:19 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বুধবার বেলা ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে ভানুগাছের স্টেশন মাস্টার ফকির শাহাবুদ্দিন জানান।

তিনি বলেন, “আখাউড়া থেকে সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল।ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হলে উদ্যানের একটি বড় গাছ ট্রেনের সামনে লাইনের ওপর ভেঙে পড়ে। ফলে যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়েছে।”

এছাড়া ঝড়বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়ায় লাউছড়ার ভেতরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার মৌলভীবাজারের লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে ট্রেন ও রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে আট ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।