২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে হুন্ডির ৮ লাখ টাকাসহ এক ব্যক্তি আটক

বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির আট লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 11:39 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, সোমবার সকালে বেনাপোলের ছোটআচড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।  

আটক হামজের আলি (৩৫) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের দুখে বদ্দীর ছেলে। 

বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা ছোটআচড়া সীমান্তে অবস্থান করছে খবরে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়।

“এ সময় মোটরসাইকেলে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে বিজিবি হামজেরকে আটক করে।পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে আট লাখ টাকা পাওয়া যায়।”

এ ব্যাপারে মামলা করে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ হামজেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।