২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নিখোঁজ কিশোরের গলিত লাশ উদ্ধার

ফেনীতে নিখোঁজের তিনদিন পর এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 06:35 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বুধবার বিকালে শহরের সুলতানপুর ফলেশ্বর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।

নিহত মোহাম্মদ রাজু (১৫) শহরের বারাহিপুর এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে। সে ব্যাটারি চালিত রিকশা চালাত।

রাজুর মা হোসনে আরা বেগম বলেন, গত ৩০ এপ্রিল সকালে রাজু রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। বিকালে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

“দুইদিন পর বুধবার দুপুরে শহরের সুলতানপুর ফলেশ্বর এলাকার একটি ডোবা থেকে রাজুর লাশ পাওয়া যায়।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“রাজুকে কারা হত্যা করেছে; হত্যার পর লাশ ডোবায় পাওয়া এবং তা পরিবার উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়গুলো রহস্যময়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”