২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুলিশ পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর পুলিশ লাইন্সে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 06:43 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

সোমবার দুপুরে মো. বদিউজ্জামান (৩৮) নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

পরিদর্শক বদিউজ্জামান ওসি বেতার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম বলেন, সোমবার দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টার মধ্যে ওই কর্মকর্তার অফিসের আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

জোহরের নামাজ পরতে যাওয়া এক কনস্টেবলের বরাত দিয়ে তিনি বলেন, তিনি নামাজ পড়তে যাওয়ার সময় বদিউজ্জামান আবসিক ওই কক্ষে শুয়েছিলেন। নামাজ পরে এসে তিনি দেখতে পান ঘরটি ভিতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো।

“ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তার সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় বদিউজ্জামানের লাশ ঝুলছে।”

ওসি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি, বলেন ওসি।