২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডজনের বেশি মামলার এক আসামি নিহত হয়েছে।      

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 09:26 AM

Updated : 08 Apr 2022, 06:18 PM

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত নবাব আলী ওই উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলা রয়েছে। মামলা মাথায় নিয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে পুলিশ জানায়।

ওসি মারুফ বলেন, বকচরা এলাকায় নবারের অবস্থানের খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“পুলিশও পাল্টা গুলি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নবাবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।”

এ সময় কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

ঘটনাস্থল একটি বিদেশী পিস্তল, গুলি ও চারটি রামদা উদ্ধারের কথাও জানায় পুলিশ।