বেনাপোলে 'মোবাইল স্ক্যানার' চালু
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের সঙ্গে অবৈধ পণ্যপাচার প্রতিরোধে 'মোবাইল স্ক্যানার' চালু হয়েছে।
শুক্রবার দুপুরে এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া।
এর আগে তিনি বন্দর পরিদর্শনে এলে বেনাপোল বেলাল হোসাইন চৌধুরী ও স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বন্দর, কাস্টসম, আন্তর্জাতিক চেকপোস্ট, আমদানি-রপ্তানি টার্মিনাল ও ইন্টিগ্রেটেড গেট এলাকা পরিদর্শন করেন।
এ সময় এনবিআর সদস্য ফিরোজ আহম্মেদ, ফাইবার নুকটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুলফিকার রহমান ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম সেখানে উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম জানান, এই স্ক্যানার মেশিনটির মাধ্যমে বন্দরে অবৈধভাবে আনা সকল পণ্য ধরা সহজ হবে। এটি ছয় মাসের জন্য বাংলাদেশের ফাইবার নুকটেক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধাযনে থাকবে।
