গাজীপুরে জামায়াত আমিরসহ গ্রেপ্তার ৪৫, পেট্রোল বোমা উদ্ধার
গাজীপুরের একটি রিসোর্ট থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত আমিরসহ দলটির ৪৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সিটি করপোরেশনের পূবাইল এলাকার একটি রিসোর্টে এ অভিযান চালানো হয় বলে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান।
এ সময় তাদের হেফাজতে থাকা ১৫টি পেট্রল বোমা, চারটি হাতবোমা ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলে বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে এসপি হারুন জানান।
নিজ কার্যালয়ে হারুন অর রশীদ ওই সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভোর সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়।
“আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে এখানে সমবেত হয়েছিল।”
এসএম সানাউল্লা আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে তিনি বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেন এবং তার সঙ্গে নির্বাচনী প্রচার ও গণসংযোগে অংশ নেন।
