২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক কাপড় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 05:10 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার চারখাই গাছতলা এলাকায় সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী। 

নিহত সহিব উদ্দিন সৈবন আহমদ বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার আবরনী বস্ত্র বিতানের মালিক।

তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় বসবাস করছেন। 

ওসি জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সহিবের লাশ দেখে পুলিশে খবর দিলে চারখাই ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। 

“ধারণা করা হচ্ছে গলা কেটে হত্যার পর লাশ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ অথবা অন্য কোনো কারণে ব্যবসায়ী সহিবকে হত্যা করা হয়েছে।” 

তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।