২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্যাংকলরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় ট্যাংকলরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 05:42 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, শেরপুর-ময়মনসিংহ সড়কের মধুপুর এলাকায় ময়মনসিংহগামী মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরি। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।