২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর স্টিলমিল এলাকায় গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 10:19 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বুধবার সন্ধ্যায় সুরাইয়া আহমদ (৪২) নামের ওই নারী মারা যান।

তিনি পতেঙ্গা থানার স্টিলমিল খেজুর তলা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো গাড়ি সুরাইয়াকে চাপা দেয়।

“গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সুরাইয়ার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।