সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে একটি ট্রাকের ধাক্কায় অন্য একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি সৈয়দ শহীদ বলেন, “সকালে ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে বৈদ্যুতিক খুঁটিবাহী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাক চালকের মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
