২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ ‘জেএমবি’ আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 08:16 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার মামুদাকোলা গ্রামে কাদরিয়া খানকা শরীফে একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আটকরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে রাকিবুল হাসান ওরফে রেজাউল (২২) ও কামারখন্দের মামুদাকোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা (২০)।

র‌্যাব-১২ এর সহকারী পরিচালক মো. রওশন আলী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুদাকোলা কাদরিয়া খানকা শরীফে অস্থায়ীভাবে পরিচালিত মাদ্রাসায় কোরআন শিক্ষার আড়ালে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনা চালিয়ে আসছিল জেএমবি সদস্যরা।

“তারা দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সভা ও অর্থ সংগ্রহ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।” 

এ সময় জিহাদি বই, লিফলেট, অর্থ সংগ্রহের রশিদ, সদস্য ফরম, বায়োডাটা ফরম, পরিকল্পনা ফরম ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।