সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
ওসি কবিরুল র্যাবের বলেন, “র্যাবের সঙ্গে গোলাগুলিতে বনদস্যু ছত্তার বাহিনীর এক সদস্যর মৃত্যু হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তাকে সুন্দরবন থেকে থানায় আনা হয়েছে।”
নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানালেও তিনি তার পরিচয় বলতে পারেননি।
