২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানার শেড চাপা পড়ে স্কুলছাত্রী নিহত

গাজীপুরে ঝড়ে কারখানার শেড ভেঙে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 07:51 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

রোববার চান্দনা এলাকায় সফি প্রসেসিং কারখানার শেডসহ পিলার ভেঙে পাশের একটি ছাপড়া ঘরের চালে পড়লে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান।

নিহত নাসরিন আক্তার খুকু স্থানীয় ভারটেক্স আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয় সাইফুল ইসলামের বাড়িতে স্বজনদের সঙ্গে ভাড়া থেকে ওই স্কুলে লেখাপড়া করত সে। 

স্টেশন অফিসার জাকির বলেন, স্কুল ছুটি শেষে নাসরিন তার এক বান্ধবীর সঙ্গে বাসায় ফিরছিল। এসময় ঝড় শুরু হলে পাশে এক বাড়িতে আশ্রয় নেয় তারা।

“ঝড়ে পাশের সফি প্রসেসিং কারখানার সপ্তম তলার টিনের শেড ও পিলার ভেঙে ওই বাড়ির ছাপড়া ঘরে ওপর পড়লে তার নিচে দুইজন চাপা পড়ে ঘটনাস্থলেই নাসরিনের মৃত্যু হয়।”

আহত মেয়েটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।