২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ইউপি সদস্যের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

বুধবার উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পাগলা থানার ওসি মোখলেছুর রহমান জানান।

নিহত শহিদুল্লাহ সোহাগ (৫৫) পাঁচবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই গ্রামে।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার রাতে বাড়ির পাশে মসজিদে মোবাইল ফোন চার্জ করার কথা বলে ঘর থেকে বের হন সোহাগ। গভীর রাত র্পযন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি তাকে।

“সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরের পাশে তার লাশ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”

পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।