২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে সড়কের পাশে যুবকের লাশ

বাগেরহাটের রামপালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 11:15 AM

Updated : 19 Aug 2022, 01:55 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তায় লাশটি পাওয়া যায় বলে রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান।

নিহত পারভেজ হাওলাদার (৩৫) ওই ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

ওসি লুৎফর রহমান বলেন, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পরভেজ।সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।