২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে বাড়ির পথে চলন্ত ট্রেন থেকে নামার সময় প্রাণ গেল

নওগাঁর রাণীনগর উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পোশাক শ্রমিক তরুণের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 02:39 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

নিহত মো. আশিক হোসেন (২৫) সদর উপজেলার বড় চুনিয়াগাড়ী লায়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. আকবর আলী জানান, শুক্রবার ভোরে রাণীনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “আশিক ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। পহেলা বৈশাখের ছুটিতে দিনাজপুরগামী একটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি আসছিলেন।

“ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় নিচু অভার ব্রিজের কাছে চালক গতি কমান। এই সুযোগে আশিক ট্রেন থেকে নামার চেষ্টা করে পড়ে যান। তখন ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।