২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস ধর্মঘট

চাঁদাবাজির অভিযোগ তুলে এর প্রতিবাদে বরিশালে ধর্মঘটে নেমেছে জেলা বাসমালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 05:10 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে ও বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লারও সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাসমালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করছে। হঠাৎ স্থানীয় প্রভাবশালীরা চাঁদার দাবিতে বাস চলাচলে বাধা দেয়।

“এর প্রতিবাদে বাসমালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সিদ্ধান্তে বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে না আসায় বৃহস্পতিবার ভোর থেকে অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দূরপাল্লার সব রুটেও বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।”

সরেজমিনে নথুল্লাবাদ বাস টার্মিনাল গিয়ে দেখা গেছে, অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস অচল দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা এসে এসে ফিরে যাচ্ছে।