হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার
খুলনায় হত্যা মামলার এক পলাতক আসামিকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিলন গাজীর (৩৫) বাড়ি খুলনা নগরীর খ্রিস্টান পাড়া এলাকায়।
খুলনা সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মিজানুর জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সকালে নগরীর দোলখোলা এলাকায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিশ চালায় সন্ত্রাসীরা। এ সময় গৃহবধূ শিপ্রা রানী কুণ্ডু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওই হত্যা মামলার আসামি মিলন গাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
“পরে তার দেওয়া তথ্যে রাত দেড়টার দিকে তার বাড়ির পানির ট্যাংক থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।”
