২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

মঙ্গলবার বিকালে উপজেলার চাড়োল ইউনিয়নের মধ্য চাড়োল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান।

নিহত পসিনা আক্তার (৩৫) ওই গ্রামের মাজহারুল ইসলামের (৪০) স্ত্রী।

এ ঘটনায় মাজহারুলকে আটক করেছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে মাজহারুল স্ত্রী পসিনা আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

“মঙ্গলবার সকালে ক্ষেত থেকে গম উত্তোলনকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এরপর দুপুর বাড়িতে ফিরে পসিনা নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”

খবর পেয়ে পুলিশ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।