২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রশ্ন ফাঁসের অভিযোগে কিশোর আটক

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গোপালগঞ্জের মোকসদপুরে এক কিশোরকে আটক করেছে র‌্যাব।     

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 12:07 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

আটক অনুপ বিশ্বাস (১৮) মোকসদপুর উপজেলার বাটিকামারী গ্রামের অমল বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাসান আলী জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকা থেকে অনুপকে তারা আটক করেন। 

হাসান আলী বলেন, “অনুপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারে বিভিন্ন গ্রুপের মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। তার মোবাইল ফোন ট্র্যাকিং করে আটক করা হয়।”

অনুপকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।