২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ফেনীর এক যুবক নিহত হয়েছেন।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 10:26 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।

নিহত সফিকুর রহমান (৩২) দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জাঙ্গালিয়া বড় বাড়ির আবদুর রহমান মানিকের ছেলে।

নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জানান, জীবিকার উদ্দেশ্যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যান তার মেঝ ভাই সফিকুর রহমান। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

“বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হানা দিয়ে মালামাল লুট করতে গেলে সফিকুর রহমান বাধা প্রদান করেন। তখন হামলাকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

জোহানেসবার্গের ব্যবসায়ী তাদের এক প্রতিবেশী শাকিল প্রথমে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি তাদের জানান বলে জিয়াউর রহমান জানান।

জিয়াউর রহমান আরও বলেন, তাদের বড় ভাইও দক্ষিণ আফ্রিকায় থাকেন। তিনি জোহানেসবার্গ থেকে ১১ কিলোমিটার দূরে এক জায়গায় ব্যবসা করেন। ভাইয়ের মৃত্যুর খবর শুনে শুক্রবার তিনি ঘটনাস্থলে গিয়েছেন।

নিহত সফিকুর রহমানের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংদেশের দুতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।