২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাসের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

নওগাঁ সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর আরোহী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 05:42 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

শুক্রবার রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফারাদপুর (শ্মশানঘাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন (৩৪) একজন দন্ত চিকিৎসক। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর সরদারপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে।

আহত ব্যক্তিকে রাজশাহী পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাবুল হোসেন প্রতিদিনের মতো পার্শ্ববর্তী মান্দা উপজেলার সতীহাটে তার চেম্বারে রোগী দেখতে যাচ্ছিলেন।

ওসি জানান, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সতীহাটের উদ্দেশে বের হন। তার সঙ্গে আরেকজন ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ফারাদপুর পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই বাবুল হোসেনের মৃত্যু হয়।”

ওজি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে পরিবারের লোকজনরা গিয়ে মৃতদেহ তাদের বাড়ি নিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মিজানুর।