২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে সন্ত্রাসী বলছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 09:31 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

লাকসাম থানা পুলিশ সোমবার রাতে গাজীমুড়া এলাকা থেকে আরাফাত হোসেন ও তার সহযোগী মানিককে গ্রেপ্তার করে।

মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, “গোপন সংবাদ পেয়ে একদল পুলিশ শহরের গাজীমুড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে মুরাদ ও মনিককে আটক করে। এ সময় তাদের অপর সহযোগী জুয়েল পালিয়ে গেছে।

“পুলিশ আটককৃতদের কাছ থেকে ২০টি এয়ার টাইট পলি প্যাকেটের ভিতরে রক্ষিত চার হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৯৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে।”

মুরাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক আইনসহ বিভিন্ন আইনে ১৪টি মামলা রয়েছে বলে ওসি জানান।