মাওয়ায় ট্রাকের ধাক্কায় ফেরিওয়ালা নিহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকচাপায় এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার মাওয়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান জানান।
নিহত মো. মহিবুল্লাহ (১৮) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল রহমানের ছেলে। তিনি মাওয়া চৌরাস্তায় ঠেলা গাড়িতে করে হালুয়া-রুটি বিক্রি করতেন।
ওসি বলেন, সকালে রাস্তার পাশে হালুয়া বিক্রি করছিলেন মহিবুল্লাহ। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।
