সরাইলে মাদক ও মাইক্রোবাসসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাজা ও ফেনসিডিলবাহী মাইক্রোবাসসহ দুই যুবককে আটক করা হয়েছে; যাদের মাদক ব্যবসায়ী বলছে র্যাব।
মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলার বিজয়নগর উপজেলার জলিলপুর গ্রামের নরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫) এবং ময়মনসিংহের বাঘমারা গ্রামের আজিজ আহমেদের ছেলে রবিন আহমেদ (২৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদ পেয়ে কুট্রাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে ওই মাইক্রোবাসটিকে থামানোর জন্য সংকেত দিলে তারা বাধা অমান্য করে চলে যায়।
“তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসটিকে পিছন পিছন ধাওয়া করে বিশ্বরোড় মোড়ের খাজা গরীবে নেওয়াজ ফিলিং স্টেশনের সামনে তাদের আটক করা হয়।
“গাড়ি ভিতরে তল্লাশি চালিয়ে ৩০০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
