কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ছাত্রলীগের
কক্সবাজার সমুদ্র সৈকতে সচেতনতা সৃষ্টির জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রলীগ।
‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ শ্লোগানে সোমবার দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
রোববার কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে 'সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০১৮' কর্মসূচির উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
কর্মসূচিতে জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ছাড়াও পর্যটক, পুলিশ, সৈকত কর্মী, হকার ও সৈকতের পর্যটন ব্যবসায়ীরাও অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জাননো হয়।
ইশতিয়াক আহমেদ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দিনব্যাপী 'সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান' কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ।
“সামান্য সচেতনতা আর উদ্যোগের অভাবে দিন দিন সৈকতটি অহংকারের সৌন্দর্য হারাচ্ছে। সেই সঙ্গে দূষিতও হচ্ছে। ছাত্রলীগ সেই অসঙ্গতির বিরুদ্ধে কর্মসূচি নিয়েছে।”
