২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চাচাত ভাইয়ের লাঠির আঘাতে একব্যক্তি নিহত

খুলনার বটিয়াঘাটা উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে একব্যক্তি নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 08:31 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শনিবার উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঝালবাড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক মামুন জানান।

নিহত রেজা শেখ (৫৫) ওই এলাকার গোলাম শেখের ছেলে।

ওসি মোজাম্মেল বলেন, ঝালবাড়ি বাজারে একটি দোকানের পজিশন নিয়ে গোলাম শেশের সঙ্গে তার ভাই সালাম শেখের বিতণ্ডা হয়।। এসময় সালামের ছেলে খায়রুল শেখ ও খুরশিদ শেখ লাঠি দিয়ে চাচাত ভাই রেজার মাথায় আঘাত করে।

“এতে গুরুতর আহত রেজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।