২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে যাবজ্জীবনপ্রাপ্ত বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 02:19 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

নিহত জাহিদ হোসেন (৪২) ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার আমির হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার মো. তারিকুল ইসলাম জানান, জাহিদ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদ চট্টগ্রামের ডাবলমুড়িং থানার একটি খুনের মামলার আসামি ছিলেন জানিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। ২০০২ সালে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়। ২০০৯ সালের ১৭ অক্টোবর তাকে সিলেট কারাগার থেকে কাশিমপুর আনা হয়।