২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষণের পর হত্যা

ঢাকার সাভার উপজেলায় এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 01:18 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার জয়নাবাড়ী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত বুলবুলি বেগম (৩৫) সিরাজরঞ্জ সদর থানার পুঠিয়াবাড়ি এলাকার সামাদ শেখের মেয়ে।

বুলবুলি সাভারের হেমায়েতপুর এলাকায় ম্যাক্সকম ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক বাশার বলেন, “তার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। সুরতহাল প্রতিবেদনে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।”

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতকে খুঁজছে জানিয়ে তিনি বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা এলেই মামলা দায়ের করা হবে।

লাশ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।