২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাল টাকার কারখানা, আটক ৩

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 04:59 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে চান্দনা এলাকায় সি ব্লকের ৬৮১ নম্বর বাড়ির চারতলায় তারা এই অভিযান চালান।

আটককৃতদের নাম শামীম ইসলাম, আল আমিন ও মো. জাহিদ বলে জানালেও পুলিশ তাদের বিস্তারিত পরিচয় বলেনি।  

ওসি আমির বলেন, একটি চক্র ঈদ সামনে রেখে সক্রিয় হয়েছে বলে গোপনে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়।

“আটককৃতদের কাছে পাঁচ লাখ ৮১ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, জাল টাকা তৈরির কাগজ ও কেমিক্যালসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।”

জালিয়াত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে  জানিয়ে তিনি বলেন, শিগগিরই তাদের আটক করে বিচারের আওতায় আনা হবে।