ফরিদপুরের ৬ ইউপিতে আ.লীগ প্রার্থী জয়ী
ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কৃষ্ণনগর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গনণা নিয়ে প্রার্থীদের আপত্তি থাকায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষিত হয়নি।
জেলার নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে দশ ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।
অম্বিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাইদ বারী চৌধুরী ৩ হাজার ৯৬৬ ভোটে জয়লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির জয়নাল আবেদীন চৌধুরী পেয়েছেন দুই হাজার ৭৫৮ ভোট।
কানাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের বেলায়েত ফকির পেয়েছেন ১১ হাজার ২৩১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহিদ মোল্লা পেয়েছেন ৮ হাজার ৮১৪ ভোট।
ঈশানগোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত শহীদুল ইসলাম মজনু নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৫৫২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ ৪ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।
গেরদা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জাহিদুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৮০৬ ভোটে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বী বিএনপির রেজাউল করিম ৬ হাজার ২৩৩ ভোট পেয়েছেন।
আলিয়াবাদ ইউনিয়নে আওয়ামী লীগের ওমর ফারুক ডাবলু ৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুল আলম বাবলু পেয়েছেন ২ হাজার ২৯২ ভোট।
কৈজুরী ইউনিয়নে আওয়ামী লীগের ইফতেখার আহম্মেদ ইকু পেয়েছেন ১০ হাজার ২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজিম উদ্দিন ৫ হাজার ৭৬ ভোট পেয়েছেন।
ডিক্রীরচর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান মিন্টু। তিনি পেয়েছেন পেয়েছেন ৪ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাদেকুজ্জামান মিলন পাল পেয়েছেন ৩ হাজার ৩৩৮ ভোট।
মাচ্চর ইউনিয়নে ৬ হাজার ৮৫৯ ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ মুন্সী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরোয়ার হোসেন সন্টু পেয়েছেন ৬ হাজার ৭৬৮ ভোট।
মোস্তাফিজুর রহমান মোস্তাক
চরমাধবদিয়া ইউনিয়নে বিএপি পার্থী সাইফুল ইসলাম আজম ৫ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান মোটরসাইল প্রতীক নিয়ে ৫৩৬৮ ভোট পেয়েছেন।
