মাগুরায় ‘দুই ডাকাত দলের’ গোলাগুলিতে নিহত ১
মাগুরা সদর উপজেলার দুই দল ডাকাতের গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, উপজেলার ছনপুর গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলামের(৪৫) বাড়ি সদরের জগদল গ্রামে।তিনি একজন চিহ্নিত ডাকাত বলে পুলিশের দাবি।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল বলেন,ছনপুর গ্রামের একটি মাঠে দুই ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ফখরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় করে বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
তিনি জানান, ফখরুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়ে পুলিশ।
