মাগুরার মহম্মদপুর সদরে চেয়ারম্যান হলেন রাবেয়া
মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাবেয়া বেগম বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ৫ হাজার ২৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী ইকবাল আখতার পেয়েছেন ৪ হাজার ২৮৯ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মহিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৬৪ ভোট।
মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবু দাউদ রাতে এই ফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচনে মোট ৭ জন প্রার্থী ছিলেন।
এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হল।
