২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোর ধাক্কা, নিহত ৩

গাজীপুর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কার পর চালকসহ তিন মাইক্রোবাস আরোহীর প্রাণ গেছে।    

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 12:03 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মালেক জানান।

নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার এসিআই কোম্পানির প্রিমিয়া প্লেক্স পলিপ্যাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান, ব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম এবং চালক রুবেল হোসেন।

এসআই মালেক বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি খালি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রেবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই।