গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো অটোচালকের
গাজীপুর নগরীতে ট্রাক চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নগরীর বোর্ডবাজারের বড়বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.অহিদুজ্জামান জানান।
নিহত জিয়ারুল (৩৮) নীলফারীর ডিমলা থানার দক্ষিণ বানাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
পুলিশ কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটোরিকশা রেখে রাস্তা পার হচ্ছিলেন জিয়ারুল। এ সময় সময় ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় বলে জানান তিনি।
