জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণ অভিযোগে মামলা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন বলে পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মামলার আসামি মোনাজ্জল হোসেন (২৭)। তিনি উপজেলার কুটহারা গ্রামের আমির হোসেনের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে ওই কিশোরীর মা-বাবাসহ পারিবারিক কাজে বাইরে ছিলেন। এ সুযোগে পাশের গ্রামের মোনাজ্জল হোসেন বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলতে হুমকিও দেয়।
“পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা মা-বাবাকে জানায় এবং সন্ধ্যায় তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।”
