নীলফামারীতে ইয়াবাসহ যুবক আটক
নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের একটি বোর্ডিং থেকে ৪০০ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে সৈয়দপুর পৌরশহরের রুবেল বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান (৩৫) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা অশোক বলেন, “আটকের পর তল্লাশি চালিয়ে মিজানের কাছে ৪০০ ইয়াবা পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।”
মিজানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা অশোক কুমার।
