২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পিস্তলসহ একজন গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় র‌্যাব এক যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 02:48 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

আটক হুমায়ন কবীর সুমন (৩২) উপজেলার কোকালি গ্রামের হাবিব উল্লাহার ছেলে। 

র‌্যাব ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২-এর অধিনায়ক মেজর মো. আতাউর রহমান বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার সকালে কোকালি গ্রামে অভিযান চালানো হয়।

“সুমনকে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। তার বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা ও লাঙ্গলকোট থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।”

সুমনকে অস্ত্র আইনে মামলার পর নাঙ্গলকোট থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।