শিক্ষার্থীদের তুলিতে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-স্বাধীনতা
স্বাধীনতা দিবসকে সামনে রেখে বগুড়ায় একটি স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়েছে।
রোববার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আয়োজনের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আরশাদ সায়ীদ, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভোলা, বিদ্যালয়ের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
সরেজমিনে দখা যায়, চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ছবিতে তুলে আনে।
