গাজীপুরে অটোচালক হত্যায় প্রাণদণ্ড
গাজীপুরে পাঁচ বছর আগে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রোববার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত নাইম ওরফে মহিউদ্দিন নাইম (২৭) গাজীপুর সিটি করপোরেশনের চতর এটিআই গেইট এলাকার মো.আব্দুল গফুরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একটি ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় তিন জনকে খালাস দিয়েছে আদালত।
এরা হলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের চতর নয়াপাড়ার ইদ্রিস আলীর ছেলে হাসান ইমাম ওরফে রাব্বী, একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ওরফে ফরহাদ ও রেজাউল করিম মৃধার ছেলে রায়হান উদ্দিন ওরফে নীরব।
ওইদিন সন্ধ্যায় নগরীরর হাতিয়াব নোয়াইলের টেক এলাকার গজারী বন থেকে জুলহাসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
পরে জুলহাসের বাবা এলাকাবাসীর কাছে জানতে পারেন নাইমসহ চারজন ঘটনার দিন দুপুরে চত্ত্বর বাজার থেকে জুলহাসের অটোতে করে হাতিয়াব খিলপাড়ার দিকে রওনা হয়েছিলেন।
পরদিন জুলহাসের বাবা জয়দেবপুর থানায় ওই চারজনের নামে মামলা করেন।
তদন্ত শেষে সিআইডির পরিদর্শক খোন্দকার জাহাঙ্গীর কবীর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে তাদের নামে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
