২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে জলদস্যু’ নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2018, 10:38 AM

Updated : 08 Apr 2022, 06:04 PM

নিহত ইব্রাহিম মাঝি ওই এলাকার চেরাজ কামলার ছেলে।র‌্যাব বলছে, তিনি একটি জলদস্যু দলের নেতা। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

শুক্রবার ভোরে চট্টগ্রামের সন্দীপের সীমান্তবর্তী চর এলাহী ইউনিয়নের চর আমজাদে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান।

জহিরুল বলেন, র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে এলাহী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।এক পর্যায়ে ইব্রাহিম ও তার সহযোগীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়।

এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় আনা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।