২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে গ্যাসের আগুনে ১ জন দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 06:47 PM

Updated : 19 Aug 2022, 01:45 PM

উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস জানিয়েছে।

দগ্ধ মো. হুমায়ূন কবির (৫৫) ওই দোকানের মালিক। তিনি কালিয়াকৈরের জোড়া পাম্প এলাকার মান্নান হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় মেসার্স শাওন সুমন রাইস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, “আগুনে দোকান মালিক হুমায়ূন কবির দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।”

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে তিনি জানান।  

ওই দোকানে চালের পাশাপাশি গ্যাস সিলিন্ডারও বিক্রি করা হয় বলে জানান তিনি।